- - -

সড়কে প্রাণ গেল তিন ভাইয়ের

Print News

নোয়াখালীর বেগমগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় একসঙ্গে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা হাসান হুজুরের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ হেসেন (১৮)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেল নিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা হাসান হুজুরের মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। অপরজনকে উদ্ধার করে উপজেলার চৌমুহনী বাজারের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার এসএসআই মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বা অন্য কেউ থানাকে অবহিত করেনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa