
কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন বধূ
দারিদ্রের সঙ্গে লড়াই করে সুন্দরবনের নদীতে কাঁকড়া, মাছ ধরতেন পাথরপ্রতিমার প্রণতি প্রামানিক। শনিবার (১৮ অক্টোবর ) সকালে ও নদীতে নেমে সেই কাজ করছিলেন। সে সময়ই পিছন থেকে একটি প্রকান্ড কুমির তাঁকে আক্রমণ করে। কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন প্রণতি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরের একাধিক জায়গায় ক্ষত রয়েছে। তাঁর অসীম সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয়রা। ঘটনটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর ) সকালে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বনশ্যামনগরের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকায়। প্রণতি প্রামানিক (৩৭) ওই এলাকারই বাসিন্দা। তাঁর স্বামী গৌতম প্রামানিক পরিযায়ী শ্রমিক। সংসারে আথিক দারিদ্র দীঘদিনের। সেজন্য নিত্যদিন নদীতে কাঁকড়া, মাছ ধরতে যান প্রণতি। নদীর জলের দিকে স্থির দৃষ্টিতে ছিলেন ওই বধূ। তখন বিশালকার কুমির পিছন থেকে প্রণতিকে আক্রমণ করে। তাঁকে টেনে গভীর জলে নিয়ে যেতে চায় সেটি। লড়াই না করলে বেঁচে ফেরা মুশকিল, বুঝতে পেরেছিলেন তিনি। ফলে নদীর পাড়ে ওঠার চেষ্টা করেন ওই বধূ। এদিকে কুমিরটিও তাঁকে কামড় দিয়ে আরও টেনে ধরার চেষ্টা করছে। সেসময়ই নদীর পাড়ে একটি গাছ খেয়াল করেন প্রণতি। কোনও রকমে সেই গাছটিকেই আকঁড়ে ধরেন তিনি। পরনের কাপড়টিকে গাছের সঙ্গে জড়িয়ে নেন তিনি। এদিকে কুমিরটিও ওই মহিলাকে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুখের শিকার যেন সেও ছেড়ে দিতে নারাজ। একাধিক কামড় ও লেজের আঘাতে প্রণতিকে ক্রমাগত ক্ষতবিক্ষত করতে থাকে সেটি। প্রায় ঘন্টাখানেক ধরে কুমিরের সঙ্গে লড়াই চলতে থাকে। এদিকে বাঁচার জন্য ক্রমাগত আতনাদ করতে থাকেন প্রণতি। তাঁর আতচিৎকার স্থানীয় বাসিন্দাদের কানে শেষপযন্ত পৌঁছায়। দল বেঁধে স্থানীয়রা নদীর ধারে।
![]()









