- - -

বিএনপিতে কোন অপরাধীর আশ্রয় নেই সে চাঁদাবাজ হোক আর সন্ত্রাসী হোক

Print News

বিএনপিতে কোন অপরাধীর আশ্রয় নেই সে চাঁদাবাজ হোক আর সন্ত্রাসী হোক

 

সারাদেশে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির প্রতিবাদে বিভিন্ন সভা সেমিনারে ব্যতিক্রিম উদ্যোগ নেওয়া হয়। চাঁদাবাজের শনাক্ত করতে এবং চাঁদাবাজদের ধরিয়ে দিতে সবাইকে অনুরোধ জানানো হয়। শরীয়তুল্লাহ বাজারে এক সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন চাঁদাবাজ যেই হোক সে কোন দলের নয় সে একজন অপরাধী অতএব যেখানে চাঁদাবাজ দেখবেন আপনারা পুলিশে ধরিয়ে দেবেন। তিনি আরো বলেন দেশের ভেতর ব্যাপক ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রটা হচ্ছে বিএনপির ভাবমূর্তি যেভাবেই হোক নষ্ট করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীদেরকে পরাজয় করার জন্য সঙ্ঘবদ্ধ একটি চক্র বিএনপির ভিতরে ঢুকে পড়েছে।এই চক্রটি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত।সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণরা চাঁদাবাজি শনাক্ত ও প্রতিহতকরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জেলা বিএনপি কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ জানিয়েছে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে তা থানার নেতৃবৃন্দ বা সরাসরি পুলিশের কাছে জানাতে হবে, যাতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।জেলা বিএনপি এই প্রতিরোধমূলক কর্মসূচির আওতায় আগামী দিনগুলোতেও জনসভা, সচেতনতা কর্মশালা ও সমাবেশ অব্যাহত রাখার পরিকল্পনা করছে বলে সভায় জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa