- - -

জাতীয় জাতীয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ আগামীকাল

Print News

নবম বার্ষিক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৫ সেপ্টেম্বর ঢাকায় এই সংলাপ হবে। নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।
নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক ও বেসামরিক আয়োজন, যেখানে নিরাপত্তা সম্পর্কে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সংলাপ দুই সরকারের মধ্যকার সর্বাঙ্গীন নিরাপত্তা সম্পর্কের অংশ।
উভয় পক্ষের প্রতিনিধিরা ৫ সেপ্টেম্বর ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুইটি দেশের স্বার্থ অভিন্ন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দেশ দুইটির দৃষ্টিভঙ্গি একই ধরনের। এই পারস্পরিক লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বিভিন্ন ধরনের সংলাপ আয়োজিত হয়।
এই বছরের নিরাপত্তা সংলাপটি ঢাকায় ২৩ এবং ২৪ আগস্ট অনুষ্ঠিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপের খুব কাছাকাছি সময়ে আয়োজিত হতে যাচ্ছে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা সামরিক সম্পর্কের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন বিষয়, যেমন সামরিক শিক্ষা, শান্তিরক্ষা এবং আগামী বছরের দুর্যোগে সাড়াপ্রদান বিষয়ক অনুশীলন এবং বিনিময়সহ আসন্ন সামরিক মহড়া নিয়ে আলোচনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa