- - -

রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Print News

রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 

রাজউকের পূর্বাচল উপশহরের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকার ইস্টার্ন ভ্যালি, পূর্বাচল সাউথ ইস্ট ভ্যালি, সিটি স্কয়ার হোম টাউন, গ্রিন আর্থ টাউন ও মাদানী টাউন নামক হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ৭অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তারিকুল আলম ও রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ হাউজিং প্রকল্পগুলো বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। জমি কিংবা জমির আইল ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে সরকারি অনুমোদন ছাড়ায় তারা ব্যবসা পরিচালনা করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে মানুষের সঙ্গে প্রতারণা করলে প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa