- - -

মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনে দুঘটনা, দুই পৃথক ঘটনায় মৃত অন্তত ১২

Print News

মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনে দুঘটনা, দুই পৃথক ঘটনায় মৃত অন্তত ১২

 

২ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে দুঘটনা। ট্র্যাক্টর – ট্রলি উল্টে গিয়ে সোজা পুকুরে পড়ল। তাতে চেপেই প্রতিমা নিরন্জনে এসেছিলেন বেশ কয়েকজন। তাঁদেরকে নিয়েই পুকুরে পড়ে সেটি। দুঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। কয়েকজন এখনও নিখোঁজ। মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু, বৃহস্পতিবার (২ অক্টোবর ) দুঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধনা এলাকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই জেলার দুই গ্রামের বাসিন্দাদের একাংশ দুগা প্রতিমা বিসর্জনে যান স্থানীয় এক পুকুরে। ট্র্যাক- ট্রলিতে চাপিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয়। অনেক গ্রামবাসীই প্রতিমার সঙ্গে ট্র্যাক্টর ট্রলিতে করে বিসর্জনে যান। অন্তত ২০ – ২৫ জন ছিলেন ওই ট্র্যাক্টর টুলিতে। বিসর্জনের পথে এক একটি পুকুরে কালভাটের উপর সেটি রাখেন চালক। আচমকাই ট্র্যক্টর- ট্রলিটি ভার বহন করতে না পেরে পড়ে যায় পুকুরে। ঘটনা নজরে আসতে প্রথম স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পুকুরে নামানো ডুবুরি। পুলিশ সূত্রে খবর, জলে তলিয়ে গিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ট্র্যাক্টর – ট্রলির মধ্যে আটকে আছে অনেকেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। অপরদিকে, উজ্জয়িন জেলার ইঙ্গোরিয়া থানা এলাকাতে ও একই ধরনের দুঘটনা ঘটে। প্রতিমা বহনকারী ট্র্যাক্টর – ট্রলি চম্বল নদীতে উল্টে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও কয়েকজন। এই দুই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে দুই দুঘটনার কথা উল্লেখ করে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আথিক সাহায্যের কথা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa