- - -

২৫ হাজার ভেজাল জুস জব্দ, ম্যানেজারসহ গ্রেফতার ২

Print News

২৫ হাজার ভেজাল জুস জব্দ, ম্যানেজারসহ গ্রেফতার ২

নগরীর বায়েজিদ সামাদপুর জঙ্গল পাড়া অবৈধভাবে গড়ে তোলা ভেজাল জুস কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার ২ শত বোতল নকল লিচি জুস এবং জুস তৈরীর বিভিন্ন উপকরণসহ ২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ১২ টার দিকে এভারফ্রেশ এগ্রো এন্ড ডেইরী কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, প্রতিষ্টানটির ম্যানেজার মো.শফিকুল ইসলাম (২৯) ও কর্মচারী মো.শফিকুর রহমান (২২)।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, অবৈধভাবে গড়ে তোলা ভেজাল জুস তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে কারখানা ম্যানেজার ও কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তৈরিকৃত ২৫ হাজার ২ শত বোতল নকল লিচি জুস এবং জুস তৈরীর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানাটিতে প্রায় তিন বছর যাবত পানি,চিনি এবং বিভিন্ন ধরণের ক্যামিকেল দিয়ে ভেজাল জুস তৈরি করে আসছিল। কিছুদিন আগেও কারখানাটিতে জরিমানা করা হয়েছিল। কারখানার মালিক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa