- - -

নওগাঁয় সড়ক দুর্ঘটনা, ইউপি চেয়ারম্যান নিহত

Print News

নওগাঁয় সড়ক দুর্ঘটনা, ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) নিহত হয়েছেন। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
০২ এ অক্টোবর বৃহস্পতিবার   বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলার চালিত ট্রাক্টর) চাপায় এই দুর্ঘটনা ঘটে।
স্হানীয়রা জানান, বাজার থেকে মাছ ধরতে পুকুরে যাওয়ার  সময় উল্টো দিক থেকে আসা এক ট্রলি তার মোটরসাইকেল কে   ধাক্কা দেয় এতে  ঘটনাস্হলেই প্রাণ হারান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ( মিন্টু) মাছ  শিকার করতে উপজেলার রঘুনাথপুর গ্রামে যাওয়ার পথে ট্রলি চাপায় মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa