- - -

হবিগঞ্জে নতুন দিগন্তের সূচনা

Print News

হবিগঞ্জে নতুন দিগন্তের সূচনা

 

“ইনস্টিটিউট অব হবিগঞ্জ মেডিকেল টেকনোলজি (IHMT)” এ চালু হলো ২ বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্স

হবিগঞ্জ পৌরসভায় প্রতিষ্ঠিত হলো ইনস্টিটিউট অব হবিগঞ্জ মেডিকেল টেকনোলজি (IHMT)। স্বাস্থ্যখাতে জনবল তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি ০২ (দুই) বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক সার্টিফিকেট কোর্স চালু করেছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এ কোর্স শেষে শিক্ষার্থীরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকা দান, পরিবার পরিকল্পনা, সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, জরুরি রোগীর সেবা এবং স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে উঠবে।
চেয়ারম্যান শিউলী সূত্রধর বলেন, “IHMT হবিগঞ্জ জেলার স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আমরা চাই প্রশিক্ষিত শিক্ষার্থীরা মাঠপর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিক।”

ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ বলেন, “কোর্স শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত সনদ পাবে। পাশাপাশি সরকারি-বেসরকারি হাসপাতালে চাকরির সুযোগসহ নিজস্ব পর্যায়েও স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবে।”
ভর্তি চলছে
ঠিকানা: উত্তরা আ/এ, শ্বশানঘাট, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ-৩৩০০

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa