- - -

আসামের কাছাড় জেলায় ২ ভুয়া চিকিৎসক আটক

Print News

আসামের কাছাড় জেলায় ২ ভুয়া চিকিৎসক আটক

 

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত। এখন পযন্ত জেলায় মোট ১০ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সোনাই বিধানসভা কেন্দ্রের কাবুগন্জ বাজার ও কাপ্তানপুর অষ্টাদশ খন্ড এলাকায় পৃথক অভিযানে ভুয়া চিকিৎসককে আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে সোনাই পুলিশ ও কচুদরম পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তাররা হলেন উমাশংকর সিনহা। তাকে কাবুগন্জ মানস মেডিক্যাল হল থেকে আটক করা হয়। অপরদিকে একই দিনে কাপ্তানপুর অষ্টাদশ খন্ড এলাকার একটি ফামেসি থেকে জহিরুল বড়ভূঁইয়া নামে জনৈক ব্যক্তিকে আটক করে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa