- - -

রাঙ্গামাটি তথ্য অফিসের উদ্যোগে শোক দিবসের আলোচনা

Print News

রাঙ্গামাটি তথ্য অফিসের উদ্যোগে শোক দিবসের আলোচনা

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৩১ আগস্ট রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস রাঙ্গামাটি শোক দিবস পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা তথ্য অফিসের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সহকারি তথ্য অফিসার অমিয় কান্তি খীসার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার), রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীগণ।
বক্তাগণ বঙ্গবন্ধুর আদর্শ, দেশ গড়ার স্বপ্ন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ষড়যন্ত্রকারীদের হাতে নির্মমভাবে জাতির পিতা এবং তাঁর পরিবারবর্গের হত্যার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে দেশ তাঁর হাত ধরেই সমৃদ্ধির সর্বোচ্চ আসনে পৌঁছত।
জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তি জাতিকে সঠিক পথে পরিচালিত করছিলেন। কৃষিতে উন্নতি, অবকাঠামোগত উন্নয়ন, গৃহহীনদের আশ্রয় দান প্রভৃতি কাজ তিনি আপামর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন। জনগণও বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের এসব সহ্য হয়নি। তারা দেশের সমৃদ্ধি চায় নি। তাই তারা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পেছনে ঠেলে দিয়েছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও স্মার্ট হতে হবে। পাশাপাশি দেশকে ভালবাসতে হবে।
তিনি তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ জানা, লালন ও তাঁর মতো দেশকে ভালবাসার আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa