- - -

ছিনতাইকারী আটক

Print News

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে মো. সেলিম (৪১) নামে এক মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিম চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পরুয়াপাড়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।
আজ ১ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতার ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ৩১ আগস্ট) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সজল শেখ নামের এক গার্মেন্টসকর্মীর মোবাইল ছিনিয়ে নেয় গ্রেফতার সেলিম। ভিকটিমের কাছ থেকে খবর পেয়ে রাতেই সল্টগোলা ক্রসিং আজাদ কলোনির সামনে থেকে ছিনতাইকারী সেলিমকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই করা মোবাইল ও একটি ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa