- - -

এক দফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে : নোমান

Print News

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, সারাদেশের মানুষ এখন হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়। নিজের ভোট নিজে দিতে চায়। দেশের মানুষ আন্দোলনমুখী। আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। একদফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে।
আজ ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।
নোমান আরও বলেন, তারুণ্যের যে উচ্ছ্বাস যে চেতনা সেটা এরশাদ সরকারকে দেখিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াই বাঁচার লড়াই। আমরা সেই লড়াইয়ে জিতেছি। এরশাদ পতন হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই তখন ঐক্যবদ্ধ হয়েছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa