- - -

২২ লাখ টাকার হেরোইন জব্দ করেছে

Print News

২২ লাখ টাকার হেরোইন জব্দ করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকায় বিজিবির এক অভিযানে বাসের ভেতর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল নয়টার দিকে ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় ঝিনাইদহ থেকে আসা বাস থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

এসব হেরোইনের মূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা। তবে ব্যাগটির কোন মালিক পাওয়া যায়নি। এসব হিরোইনগুলো খুঁজে বের করেছে বিজিবিরই একটি প্রশিক্ষিত কুকুর।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ১ প্যাকেট হেরোইন পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১শ গ্রাম। এই হেরোইনের বাজারমূল্য ২২ লাখ টাকা। জব্দ হেরোইনের মালিককে পাওয়া যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa