- - -

মহালছড়িতে অজ্ঞাত এক অর্ধ গলিত লাশ উদ্ধার

Print News

মহালছড়িতে অজ্ঞাত এক অর্ধ গলিত লাশ উদ্ধা

 

খাগড়াছড়ির পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে এক অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ জুলাই বুধবার বিকাল ৩ টার দিকে মহালছড়ি সদর ইউনিয়নের ভোয়াত্যা পাড়া গ্রামের পাশে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, লাশটির বয়স ১৫/১৬ বছর হবে এবং ৯/১০ দিন আগে মৃত্যু হতে পারে।

মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকাল ৩ টার দিকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হবে। লাশের পরিচয় পাওয়া গেলে তারপর পরিবারেরর কাছে হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa