- - -

কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি

Print News

কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি

 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে এ গাঁজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।

জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেলয়ে গাঁজার পোটলাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa