- - -

ডাকসুর সাবেক ভিপি, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত, পেশাজীবী নারী সমাজের সভানেত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

Print News

ডাকসুর সাবেক ভিপি, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত, পেশাজীবী নারী সমাজের সভানেত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ও নারী ভিপি, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত, পেশাজীবী নারী সমাজের সভানেত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, অধ্যাপক মাহফুজা খানম প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অংশীজন এবং নারী আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি…………. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর এবং তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa