- - -

ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন : কাদের সিদ্দিকী

Print News

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন। আপনাদের কয় জনে সালাম দেয় আর আমাকে কয় জনে সালাম দেয়। সেই জন্য আমি আর কিছু চাই না। মানুষের সেবা করতে চাই। আমি বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এই দেশের মানুষ যাতে নিরাপদে থাকে।
গতকাল ৩০ আগস্ট বুধবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই। বঙ্গবন্ধু যাতে সবার হয়, সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়; আমাদের এতে ব্যর্থতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বজনীন বানাতে পারি নাই। আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো গোষ্ঠী, দল ও পরিবারের নয়। সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবীর আরও বলেন, আমার নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা হয়েছে। তারও প্রচুর সমস্যা আছে। তাকে চারদিক থেকে যারা ঘিরে আছেন, ইচ্ছে করলেই তাদের লাঠি দিয়ে সরিয়ে দিতে পারেন না। কিছুটা সমস্যা আছে।
এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী। কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এএইচএম আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী) প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa