- - -

ব্যাটারী চালিত রিক্সার বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা

Print News

ব্যাটারী চালিত রিক্সার বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নগরীর সিটিগেট, অলংকার, হালিশহর, বড়পুল, আগ্রাবাদ, পাহাড়তলী, দেওয়ানহাট অবৈধভাবে চলাচল করা ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ট্রাফিক পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা। এ প্রধান সড়ক গুলোতে ব্যাটারি চালিত রিকশা চলতে দেখা গেলে ট্রাফিক পশ্চিম এর সার্জেন্ট, টিআইকে আটক করার জন্য নির্দেশ প্রদান করেন। অবৈধ ব্যাটারী চালিত রিক্সা প্রধান সড়কের যাতে আসতে না পারে সেজন্য পশ্চিম ট্রাফিক পুলিশের সকল সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন।

ট্রাফিক পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা আরও বলেন পুলিশের এই অভিযানের কারণ হিসেবে, ব্যাটারি চালিত রিক্সার কারণে শহরের বিভিন্ন স্থানে দুর্ঘটনা বৃদ্ধি এবং যানজটের ফলে সাধারণ জনগণের রাস্তা চলাচলের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সম্প্রীতি চকবাজার এলাকায় একটি শিশু নালায় পড়ে মারা যাওয়ায় ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
সিএমপির ট্রাফিক পুলিশ বিভাগের উপ পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা নগরীর আগ্রাবাদ, বড়পোল, হালিশহর, পাহাড়তলী, সিটি গেট এলাকায় সড়কগুলোতে প্রতিনিয়ত সরজমিনে পরিদর্শন করে এবং ব্যাটারি চালিত রিক্সা দেখার সাথে সাথে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করেন। ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই এডমিন শাহ মোহাম্মদ আরিফুর রহমান সহ সকল পুলিশ কর্মকতা ও সদস্য কে আটককৃত অবৈধ ব্যাটারী চালিত রিকশা ২১ দিনের আগে না ছাড়ার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি CTG Online Tv ও দৈনিক ৭১ সংবাদ প্রতিনিধিকে বলেন, আমরা অবৈধ ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। নগরীর প্রধান সড়ক গুলোতে কোন ধরনের অবৈধ অটোরিকশা চলতে পারবে না। পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ স্যার নির্দেশে আমাদের অভিযান চলমান থাকবে। একইসঙ্গে ব্যাটারি রিক্সার চার্জিং স্টেশন গুলোতেও অভিযান চালানো হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চার্জিং স্টেশনের মালিকদের সতর্ক করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa