- - -

ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক

Print News

শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল গ্রামের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা মনছুর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনছুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে তাকে পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শিশুটির পরিবার জানায়, ২৪ আগস্ট মনছুর মোল্লা প্রতিবেশী শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারা মনছুর মোল্লাকে মারধর করে। প্রভাবশালী মনছুর মোল্লা নিজেকে ছাড়িয়ে আত্মগোপনে চলে যায়। পরে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয় সাবেক ইউপি সদস্য মানিককে। তিনি বিচার বসিয়ে অভিযুক্তকে চড়থাপ্পড় দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিচার মনপুত না হওয়ায় শিশুটির বাবা মঙ্গলবার সকালে থানায় মামলা করেন। ওসি নজরুল ইসলাম মৃধা জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa