- - -

প্রয়াত সুদত্ত প্রসাদ মুৎসুদ্দী’র অনিত্য সভা সম্পন্ন

Print News

রাঙ্গুনিয়া উপজেলাধীন বেতাগী গ্রামের ঐতিহ্যবাহী মুৎসুদ্দী পরিবারের প্রয়াত বগলা মুৎসুদ্দীর ১ম পুত্র বেতাগী সার্বজনীনন রত্নাংকুর বিহারের প্রতিষ্ঠাতা অন্যতম পথিকৃত,বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ধার্মিক উপাসক অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুদত্ত প্রসাদ মুৎসুদ্দী
IMG 20250725 WA0007 300x225গত ২১ তারিখে বিকেল ৩টায় চকবাজারহস্ত পুত্র বাঙ্গালহালিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনিত মুৎসুদ্দী বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাহার বয়স হয়েছে ৮৯ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে ৭ সন্তানের জনক ছিলেন। পুত্র ১/ বড় মেয়ে শিল্পী মুৎসুদ্দী ২/ সুজিত মুৎসুদ্দী ৩/ অমিত মুৎসুদ্দী ৪/ অনিত মুৎসুদ্দী ৫/ সুনীত মুৎসুদ্দী ৬/ পম্পি মুৎসুদ্দী ৭/ঝুমুর মুৎসুদ্দীসহ অসংখ্য নাতি নাতনি আত্মীয় পরিজন রেখে যান। তাহার অনিত্য সভা বেতাগী সার্বজনীন রত্নাংকুর বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপ-সংঘনায়ক সদ্ধর্মশোভন শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরো,প্রধান জ্ঞাতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো,আশীর্বাদ ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞাননন্দ মহাথেরো,প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ন-মহাসচিব ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথেরো, সহ-সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অধ্যাপক বিপুলানন্দ মহাথেরো,শাসন সারথী তিসানন্দ মহাথেরো,ভদন্ত স্মৃতিমিত্র থেরো,ভদন্ত সংঘমিত্র মহাথেরো,ভদন্ত জ্ঞানবংশ থেরো,ভদন্ত রাহুলানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির,ভদন্ত প্রজ্ঞাপ্রিয় ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন কার্য্যকরী সভাপতি পার্থ প্রতিম চৌধুরী, বাবু কমল বরণ বড়ুয়া,সেরব্রত বড়ুয়া, জামাতা মানস বড়ুয়া,বিশ্বজিৎ বড়ুয়া,পঞ্চশীল প্রার্থনা করেন কুমুদ বরণ বড়ুয়া, অনিত্য সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেতাগী সার্বজনীন রত্নাংকুর বৌদ্ধ বিহারে সাধারণ সম্পাদক দোলন কুমার বড়ুয়া।স্মৃতি স্মরণে সকলে প্রয়াতার শিক্ষকতা জীবনের ও সংসার জীবনের গুণোকর্মের কথা স্বীকার করেন। সকল জ্ঞাতি স্বজন আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষীগণ অনিত্য শেষ দর্শন করে পূণ্যদান করেন। প্রয়াতার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনা করে।এবং পরিবারের সকলে সমবেদনা জ্ঞাপন করেন। পড়ে প্রয়াতার পুত্র সকালে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে মহান পূজনীয় ভিক্ষুসংঘকে ফাং এবং আত্মীয়-স্বজনকে আগামী ২৬ তারিখ শনিবার দুপুরে প্রয়াত পিতা সুদত্ত প্রসাদ মুৎসুদ্দীর সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান এতে পুণ্যদান ও আহার গ্রহনের আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa