- - -

কুমিল্লা চান্দিনা সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা মফিজুল আটক

Print News

কুমিল্লা চান্দিনা সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা মফিজুল আটক

 

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক সোয়া ৮ টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

আটক মফিজুল ইসলাম (৫৫) চান্দিনা পৌরসভার মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

ঘটনার সত্যতা নিশ্চি ত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় গ্রেফতার করে তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa