- - -

আসামরাজ‍্যে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা ও জীবন সুরক্ষার দাবিতে স্মারকলিপি

Print News

আসামরাজ‍্যে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা ও জীবন সুরক্ষার দাবিতে স্মারকলিপি

 

আসামের হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ আসাম মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে একটি স্মারকলিপি মঙ্গলবার (৮ জুলাই ) পাঠিয়ে রাজ‍্যের কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা এবং জীবন সুরক্ষার দাবি জানিয়েছে। এই স্মারকলিপি জেলা কমিশনার মারফৎ পাঠানো হয়। সংগঠনের সভাপতি অনিন্দ‍্য কুমার নাথ এবং  সম্পাদক অনুপম সিংহ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, রাজ‍্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন, যা গভীর উদ্বেগের বিষয়। সাংবাদিকদের ওপর বারংবার হওয়া এই ধরনের আক্রমণ তাঁদের প্রতিনিয়ত আতঙ্ক এবং জীবনের অনিশ্চয়তার মধ‍্যে ফেলেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় যাঁরা আক্রমণের মুখে পড়ছেন, তাঁদের জন্য অবিলম্বে উপযুক্ত সুরক্ষা বিধান করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় একটি কঠোর ও কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়েছে আসাম বার্তাজীবী সংঘ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa