- - -

সাতক্ষীরার কলারোয়ার রাস্তা সংস্কারের অধিকাংশ কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ

Print News

সাতক্ষীরার কলারোয়ার রাস্তা সংস্কারের অধিকাংশ কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় চান্দা-বেলি ও বড়ালীর রাস্তা সংস্কারের অধিকাংশ কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে সোনাবাড়িয়া এলাকার সমাজসেবক আব্দুল আজিজ বাবু, বুলবুল আহম্মেদ, কামরুজ্জামান, আজাহারুল ইসলাম, আশিকুর রহমান, মাসুদ রানা, আব্দুস সবুর, বাকি বিল্লাহ, আব্দুর রশিদ, মহাসিন, আসাদুল ইসলামসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, চান্দা রেজাউলের বাড়ি হতে হযরত আলীর বাড়ী অভিমুখে রাস্তা ইটের সোলিং করা ও সাইটে মাটি ভরাটের কথা থাকলেও শুধু মাত্র অল্প কাদা বালি দিয়ে ২নম্বর ইট বিছিয়ে দেয়।

সাইটে কোন মাটি না দিয়ে কাজ শেষ করে দেয়। এতে করে রাস্তা সংস্কার করতে না করতে ভেঙ্গে যাচ্ছে। যার বরাদ্ধ ছিলো এডিপি প্রকল্পে ১লাখ টাকা। একই ভাবে চান্দা মনিরুলের বাড়ী হতে গোলামের বাড়ির অভিমুখে কাচা রাস্তা সংস্কার করার কথা থাকলেও তারা সেটা না করে নাম মাত্র কোদাল দিয়ে মাটি ছেটে কাজ শেষ করে দেয়।

যার বরাদ্ধ ছিলো ৮ মেঃ টন চাউল। এছাড়া বড়ালীর কার্পেটিং রাস্তা হতে চান্দু মাস্টারের বাড়ীর অভিমুখে রাস্তায় ইটের সোলিং করার জন্য ১লাখ টাকার একটি প্রকল্প বাজেট হয়। যেটা মালিকানাধীন জমিতে প্রকল্প দেয়ায় সে কাজ বন্ধ হয়ে যায়।

পরে ওই প্রকল্পের কাজ অন্য স্থানে দেখিয়ে বিল তুলে নেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। গ্রামবাসীরা আরে বলেন প্রকল্পের দায়িত্বে থাকা ব্যক্তিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কাজ না করে বিল তুলে নিচ্ছে। বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার সুদৃষ্টি কামনা করেছেন।

এদিকে সোনাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নুর হোসেন বলেন তিনি সিডিউল মোতাবেক কাজ করেছেন। উপজেলা থেকে জাকির সাহেব তদন্ত করে যাওয়ার পরে বিল সাবমিট করেন এবং ব্যাংক থেকে বিল উত্তোলন করেন। তিনি আরো বলেন ওই প্রকল্পের কাজ করে তার আরো লস হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa