
বাকলিয়ায় কামালে ইশকে মুস্তফা (দ,) ট্রাস্ট’র উদ্যোগে কারবালা মাহফিলে বক্তারা
আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানদারের উপর আবশ্যক
ঐতিহ্যবাহি দরবার হুব্বে নবী কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স ট্রাস্টের উদ্যোগে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল গতকাল ৫ জুলাই বাদে মাগরিব থেকে কমপ্লেক্স ট্রাস্ট মসজিদে ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মাহবুবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে আহলে বাইতের শান নিয়ে আলোচনা করেন তরুণ উদীয়মান বক্তা আনোয়ারা শাহী দরবার মুহাম্মদীয়া কুদ্দুছিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দুল হক সাঈদ কাজেমী, কামালে ইশকে মুস্তফা (দ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ত্বোয়াহা মুদ্দাসসির, উপাধ্যক্ষ মাওলানা মুফিজুর রহমান, অধ্যাপক মাওলানা কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ্।
বক্তারা বলেন আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা প্রত্যেক ঈমানদারের উপর আবশ্যক কেননা আহলে বাইতকে ভালোবেসে আল্লাহর তার রাসুলের সন্তুষ্টি অর্জন করা যায।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে কমপ্লেক্স ট্রাস্ট কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ কায়কোবাদ, আলহাজ্ব নুরুল আমিন, আলহাজ্ব নুরুল আবছার, শাহজাদা মুহাম্মদ কামাল উদ্দিন, শাহজাদা মুহাম্মদ মুস্তফা ইয়াছিন, শাহজাদা জাহাঙ্গীর মুহাম্মদ আরিফ, মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্দ সরওয়ার, মুহাম্মদ ফোরকান উদ্দিন, আবুল কাশেম, মুহাম্মদ সেকান্দর রুমু শাহজাদা ওমর ফারুক নওফল,শাহজাদা সাইফুদ্দিন শাহিনশাহ,শাহজাদা মুহাম্মদ তাওহীদ, শাহজাদা মুহাম্মদ হামীম, মুহাম্মদ আবদুল আলিম প্রমুখ।
পরে সালাত-সালাম মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
![]()









