- - -

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, হিমাচলে মৃত্যু ৭৮ জনের

Print News

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, হিমাচলে মৃত্যু ৭৮ জনের

 

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড। দুই দিনের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির ফলে একাধিক জায়গায় হড়পা বান ও ভূমিধস নেমেছে। এরই মধ‍্যে উত্তরের এই দুই পাহাড়ি রাজ‍্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। নির্দেশিকাতে বলা হয়েছে, আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে। যার ফলে হড়পা বান, ভূমিধসের সর্তকতা জারি করা হয়েছে। হড়পা বান, ধসের ফলে শুধু হিমাচল প্রদেশেই এখনও ৭৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। একটানা বৃষ্টির জেরে দুই রাজ‍্যেরই বেশ কয়েকটি এলাকায় খুব খারাপ অবস্থা। নদীগুলির জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। ফলে এই দুই পাহাড়ি রাজ‍্যেই আটকে পড়েছেন পর্যটকরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ‍্যের বিপর্যয় মোকাবিলা দল যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। শেষ কয়েকদিনে ৩টি হড়পা বানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে এই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। বন‍্যায় ভেসে গিয়েছে ৩ শতের বেশি গবাদিপশু। ভেঙেছে একাধিক বাড়িঘর। এখনও পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। শুধু মান্ডি জেলাতেই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছে ৩০ জন। এছাড়াও আহত অবস্থায় ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এহেন পরিস্থিতিতে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ‍্যোগ নিয়েছে জলশক্তি দপ্তর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছনোর কাজও চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa