
আশাশুনির কেয়ারগাতিতে মৎস্য ঘের দখল কেন্দ্রিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানাধীন বড়দল ইউনিয়নের কেয়ার গাতি গ্রামে ডিসিআর প্রাপ্ত মৎস্য ঘের দখল কেন্দ্রিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার (৬ জুলাই) বিকাল অনু: ৪.০০ ঘটিকার সময় নিজ বাসভবনে কেয়ার গাতি গ্রামের মৃত ইলাহী বক্সের পুত্র বড়দল ইউনিয়নের সাবেক জামাত ইসলামীর আমির হেদায়েতুল ইসলাম বলেন
কেয়ারগাতি গ্রামের গরিব অসহায় মানুষেরা প্রায় নতুন /পুরাতন মিলে ৫০ এর অধিক ডিসিআর প্রাপ্ত হয়ে তারা তাদের অংশ বুঝে নিতে জমিতে জান।ঐ একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম সানা তার পুত্র কামরুজ্জামান কামরুলের বড় ভাই আঃ ওহাব সানা সহ আরো অনেক ই ২ লক্ষ টাকার মাছ বিক্রি ও বাসা ভাঙ্গচুর ঘের লুটপাট ও থানায় লিখিত এজহার
এবং তাদের বিরুদ্ধে ১৪৫ ধারায় বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১১৫৯/২৫ (আশাঃ) নং মামলা দায়ের করে হয়রানি করছে বলে জানিয়েছেন। কেয়ারগাতী গ্রামের বাবলু সরদার সহ ডিসিআর প্রাপ্ত একাধিক ব্যক্তিরা জানিয়েছেন বিগত আওয়ামী শাসন আমলে তাকে প্রকাশ্য জনসম্মুখে মেইন পিচের রাস্তার উপর মারধর করে তাকে ঘের থেকে তাড়িয়ে দিয়েছিলেন,ডিসিআর প্রাপ্ত একাধিক ব্যক্তিদের দাবী আর যাতে করে তাদের হয়রানি না করা হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
![]()









