- - -

ফের তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ! নিহত অন্তত ১

Print News

ফের তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ! নিহত অন্তত ১

 

ভারতের তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একব‍্যক্তির। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রবিবার (৬ জুলাই ) সকালে বিস্ফোরণটি ঘটেছে। তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলায় সাত্তুরের কাছে একটি গ্রামে। প্রাথমিকভাবে জানা যায়, বিস্ফোরণের পরে ওই কারখানার সঙ্গে যুক্ত একব‍্যক্তিকে আটক  করেছে পুলিশ। তবে কারখানার মালিক এলাকা থেকে বেপাত্তা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, ওই কারখানায় ৫০টির ও বেশি ঘর ছিল। রবিবার (৬ জুলাই ) সকালে কারখানায় শ্রমিকেরা কাজ শুরু করার কিছুক্ষণের মধ‍্যে একটি ঘরে আগুন ধরে যায়। দাহ‍্য পদার্থ মজুত থাকার কারণে আশপাশের ঘর গুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিমেষে অন্তত ১০টি ঘরে আগুন ধরে যায় বলে স্থানীয় সূত্রে খবর, বাজি কারখানায় বিস্ফোরণের খবর ছড়ানো মাত্রই আশপাশের এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলের ও। পরে দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa