
প্রসাদের লোভ দেখিয়ে ২ নাবালিকাকে ধর্ষণ ! পুরোহিত গ্রেফতার
প্রসাদের লোভ দেখিয়ে ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মন্দিরের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। মন্দিরের গর্ভগৃহে ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ পুরোহিতকে গ্রেফতার করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, শনিবার (৫ জুলাই ) ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযুক্ত পুরোহিত মহাকাল আশ্রমের একটি শিব মন্দিরে পুজো করতেন। জানা গেছে, গত ৪ বছর ধরে এই মন্দিরের দেখাশোনা করত সে। সেই মন্দিরের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তদন্তে জানা গেছে, ২ নাবালিকা সম্পর্কে তুতো বোন। একজনের বয়স ৬, অন্যজনের ৫ বছর। পরিবারের তরফে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই ) রাতে ২ বোন উঠোনে খেলাধূলা করছিল। সেই সময়ে অভিযুক্ত পুরোহিত প্রসাদ দেওয়ার লোভ দেখিয়ে মন্দিরে ডেকে নিয়ে যায়। পুজোর প্রসাদ খাওয়ার লোভে ২ বোন একসঙ্গে পুরোহিতের সঙ্গেই চলে যায়। এরপর মন্দিরের দরজা বন্ধ করে ২ বোনকে একসঙ্গে যৌন হেনস্থা করে। ধর্ষণ করে একে একে। রাতেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পুরোহিতের কীর্তি ফাঁস করে ২ বোন। পরের দিন সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়। পকসো ধারায় পুরোহিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
![]()









