- - -

আটপাড়ায় উপজেলা ছাত্রদল বনাম উপজেলা যুবদলের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

Print News

আটপাড়ায় উপজেলা ছাত্রদল বনাম উপজেলা যুবদলের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

 

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা ছাত্রদল বনাম উপজেলা যুবদলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷

রোববার বিকাল ৪:০০ টায় উপজেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে আটপাড়া উপজেলা ছাত্রদল বনাম উপজেলা যুবদল অংশ নেয়।

খেলায় উপজেলা ছাত্রদলকে ২-০ গোলে হারিয়ে উপজেলা যুবদল জয়ী হয়, খেলা দেখতে আসেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তৌসিফুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া, সাবেক জেলা ছাত্রদলের সদস্য মাসুদ খান বাবু

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন পরাগ, রনু রহমান সহ উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ও ইউনিয়ন কমিটির ছাত্রদলের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa