- - -

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১৭ কেজি গাজাসহ আটক-২

Print News

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১৭ কেজি গাজাসহ আটক-২

 

কুমিল্লা বুড়িচংয়ের ফকিরবাাজার এলাকায় ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুড়িচং থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের ফকিরবাাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃত আসামিরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার সেলিম উদ্দিনের ছেলে মোঃ হাবিব (২১) ও একই এলাকার মফিজ মিয়ার ছেলে রাকিব হোসেন কালু (২০)।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ জেলার বুড়িচং উপজেলা কুমিল্লা-বাগড়া সড়কের ফকিরবাাজার এলাকায় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, মাদক চোরাকারবারে জড়িত দুজনকে ১৭কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa