- - -

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার পথে বাংলাদেশ দল

Print News

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার পথে বাংলাদেশ দল

এশিয়া কাপের পর্দা উঠতে আর মাত্র ২দিন বাকি, ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর। টুর্নামেন্টে অংশগ্রহণের রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা।

যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে। এর বাইরে আলাদা ফ্লাইটে করে যাচ্ছেন এবাদত হোসেনের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার তানজিম হাসান সাকিব।

লিটনকে নিয়ে গণমাধ্যমে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।’

আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। বাংলাদেশের এশিয়া কাপ মিশনে দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa