- - -

আটপাড়ায় গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিএনপি নেতার প্রতিবাদ

Print News

আটপাড়ায় গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিএনপি নেতার প্রতিবাদ

 

“আটপাড়ায় স্কুলের সরকারি গাছ কেটে নিলেন বিএনপি নেতা”—এমন শিরোনামে গত ২৯ জুন কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করেছেন স্থানীয় এক বিএনপি নেতা।

তিনি বলেন, “সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, স্কুলের ভবনের উপর ঝুঁকে পড়া ডালগুলো শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে মৌখিক অনুমতি নিয়ে কেটে ফেলা হয়েছিল। গাছ কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও জানান, একজন সমাজসেবী হিসেবে দীর্ঘদিন ধরে তিনি জনকল্যাণে কাজ করে আসছেন। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানিয়ে, প্রতিবাদলিপিটি যথাযথভাবে প্রকাশের অনুরোধ জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa