- - -

মন্দিরের তালা ভেঙে মূর্তি চুরি

Print News

মন্দিরের তালা ভেঙে মূর্তি চুরি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাতের আঁধারে মন্দিরের তালা ভেঙে একাধিক দেব-দেবীর মূর্তি ও পূজার আসবাবপত্র চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
গত রবিবার (২৯ জুলাই ) উপজেলার হিরণ ইউনিয়নের হিরণ গ্রামের মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুবল চক্রবর্তীর পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সুবল চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।
সাংবাদিক সুবল চক্রবর্তী থানার অভিযোগের ভিত্তিতে জানা গেছে প্রতিদিনের মতো রাতের পূজা শেষে মন্দিরের দরজা তালা বন্ধ করে রাখে। রাত ১১ টার দিকে ওই পরিবারের সকলে ঘুমিয়ে পড়ে। ভোর ৪ টার দিকে ঘুম থেকে উঠে বাহিরে এলে মন্দিরের তালা ভাঙ্গা দেখে। ভিতরে গিয়ে দেখে পিতলের দুর্গা, কালী ও বিষ্ণু মূর্তি সহ কাসা, পিতল ও তামার পূজার ব্যবহারিক সমস্ত আসবাবপত্র নিয়ে গেছে।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa