
নেত্রকোনায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি বিষয়ক সেবা সহজীকরণের লক্ষ্যে নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে মোট ১০টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র”-এর কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলায় “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মুনমুন জাহান লিজা, সহ অন্যানরা। এর মাধ্যমে উপকারভোগীগন সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে ভূমি বিষয়ক সেবা গ্রহন করতে পারবেন।
![]()









