- - -

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন একজন স্কুল শিক্ষার্থী

Print News

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন একজন স্কুল শিক্ষার্থী

 

পাবনার সাঁথিয়ায় করিমণ (শ্যালোইঞ্জিন চালিত) চাপায় প্রাণ গেল নুসরাত জাহান (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল এন্ড কিন্ডার গার্ডেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মাধপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
আজ শনিবার(২৮জুন) সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ২৮ জুন সকালে নুসরাত তার স্কুলে প্রাইভেট পড়তে যায়। এসময় সড়ক পাড় হওয়ার সময় আতাইকুলা বাজার থেকে ছেড়ে আসা সুতা বোঝাই একটি করিম তাকে চাপা দেয়। করিমণটি তার মাথার ওপড় দিয়ে উঠে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa