- - -

মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষ*ণের অভিযোগ, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক

Print News

মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষ*ণের অভিযোগ, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক

 

কুমিল্লার মুরাদনগরে ফজর আলী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । ঘটনার পর তাঁকে বিএনপি নেতা বলে প্রচার চালানো নিয়ে এলাকায় চাঞ্চল্য ও রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

গেল ২৬ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী ভুক্তভোগী নারী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং তিনি নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণের মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর দরজায় এসে ডাকাডাকি শুরু করেন। তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে চাচি ও স্থানীয় কয়েকজন পূজার অনুষ্ঠান থেকে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ফজর আলীকে হাতে-নাতে ধর্ষণরত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় মামলা দায়েরের পরপরই ‘মুরাদনগর লাইভ টিভি’ নামক একটি ফেসবুকভিত্তিক পেজ থেকে ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে প্রচার শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, এই পেজটি সাবেক আওয়ামী লীগ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ মহলের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এবং এটি বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচারণার সাথে জড়িত।

তবে স্থানীয়রা নিশ্চিত করেছেন, অভিযুক্ত ফজর আলী দীর্ঘদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড হিসেবে পরিচিত।

এ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের মিডিয়া উইং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দীর্ঘদিন ধরেই এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। এই ঘটনাও তারই ধারাবাহিকতা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করছি শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa