
পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিক্ষিকার
পদ্মশ্রী সম্মানে ভূষিত কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন সহবাস ও গর্ভপাত করানোর অভিযোগ তুললেন এক শিক্ষিকা। ঘটনায় সমালোচনার ঝড় বইছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে। মহিলার বয়ান অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। সেই সময় চাকরি দেওয়ার নাম করে কার্তিক মহারাজ মুর্শিদাবাদের চাণক্য এলাকার এক আশ্রমের প্রাইমারী স্কুলে শিক্ষিকা পদে তাঁকে চাকরি ও দেন। তিনি থাকতেন আশ্রমেই। সেখানেই দিনের পর দিন জোর করে তাঁকে ধর্ষণ করেন “পদ্মশ্রী” প্রাপ্ত সন্ন্যাসী। পরপর তিনি গর্ভবতী হয়ে পড়লে তাঁকে গর্ভপাত করতে বাধ্য করেন সন্ন্যাসী। এতকিছু একপ্রকার বাধ্য হয়েই মেনে নিয়েছেন বলে জানান অভিযোগকারিণী। এত বছর পর পুরো ঘটনা জানিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। যদিও এই ঘটনাকে বিশেষভাবে পাত্তা দিতে নারাজ স্বয়ং কার্তিক মহারাজ। স্থানীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ” আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন। এটা নিয়ে আমি বিচলিত নই। কোন মহিলা কি অভিযোগ করেছেন আমার জানা নেই।
![]()









