- - -

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ১০১ কেজি গাঁজা উদ্ধার। আটক-২

Print News

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ১০১ কেজি গাঁজা উদ্ধার। আটক-২

 

কুমিল্লা সদর কোটেশ্বর ও আমড়াতলি এলাকায় পৃথক দুটি অভিযানে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যাবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে র‍্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে জেলার সদর উপজেলার কোটেশ্বর ও আমড়াতলি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামিরা হলো মো: ইব্রাহিম হোসেন অপু (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার লালবাজার গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া এর ছেলে এবং মোঃ হানিফ মিয়া (৩৭) একই থানার মনিপুর গ্রামের মৃত শফিক মিয়া এর ছেলে

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটিশ্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭.৫ কেজি গাঁজাসহ ইব্রাহিম হোসেন অপু নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজাসহ মোঃ হানিফ মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa