- - -

বিয়ের দাবিতে অনশন

Print News

সহপাঠী প্রেমিককে বিয়ের জন্য সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে গত দুইদিন থেকে প্রেমিকের ঘরের সামনে অনশনে বসেছে এক মাদ্রাসাছাত্রী।
দ্বিতীয় দিনের ন্যায় শনিবার সকালে ওই গ্রামের প্রেমিক সাইদুল ইসলামের ঘরের সামনে অনশন করছেন ওই ছাত্রী। সাইদুল ইসলাম কুন্দিয়ালপাড়া গ্রামের আছমত আলী হাওলাদারের ছেলে এবং সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার ছাত্র। অনশনরত ছাত্রী জানিয়েছে, দীর্ঘ চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। সাইদুল বিয়ের প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। সর্বশেষ গত ১৮ আগস্ট তারা দুইজন গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয় অরুণ ও জসিম মীমাংসার কথা বলে সাইদুলকে ছেড়ে দেয়। এরপর থেকে সাইদুল তার (ছাত্রী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
বিয়ের দাবিতে গত ২৫ আগস্ট শুক্রবার বিকেল থেকে সাইদুলের বাড়িতে অনশন শুরু করার পর তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে আত্মগোপন করে। ওই ছাত্রী আরও জানিয়েছে, সাইদুল তাকে বিয়ে না করলে তাদের বাড়িতে বসেই সে আত্মহত্যা করবে। শনিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আছমত আলী হাওলাদারের ঘর তালাবদ্ধ থাকায় কাউকে না পেয়ে কোনো কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa