- - -

তিনি কারাগারে!

Print News

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মামলা নিষ্পত্তি শেষে জব্দ করা আলামতের মাদক ধ্বংস করা হচ্ছিল। সে সময় ১০২২টি ইয়াবার একটি প্যাকেট গোপনে পকেটে ঢোকানোর অভিযোগে মাহমুদুল হাসান নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক সহকারী প্রসিকিউটরকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দুপুরে এ ঘটনার পর ২৪ আগস্ট বৃহস্পতিবার মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কর্মরত ছিলেন।
আদালতের একাধিক সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মামলা আদালতে নিষ্পত্তি করার পর বুধবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাদক ধ্বংসের আয়োজন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ আরও কয়েকজন বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আদালতের মালখানায় জমা থাকা মাদকদ্রব্য ফেনসিডিল, বিয়ার, বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ধ্বংস করতে সেখানে আনা হয়।
মাদকদ্রব্য নিয়ে আসার পথে এক প্যাকেট ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী প্রসিকিউটর মাহমুদুল হাসান নিজ প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন। বিষয়টি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। এ সময় তার প্যান্টের পকেট উঁচু হয়ে থাকায় উপস্থিত একজন ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের ডেকে তল্লাশি করতে বলেন। তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি প্যাকেটে ১০২২টি ইয়াবা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, ঘটনার পর বৃহস্পতিবার আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জোবায়েদুল হাসান ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে বিকালে মাহমুদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa