- - -

ভাই বোনের মৃত্যু

Print News

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
গতকাল ২৫ আগস্ট বিকেলে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা ও রাহিম লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকার আনোয়ার হোসেনের সন্তান।
নিহতদের বাবা আনোয়ারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু রাহিম বাড়ির পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে ফারজানাও পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। তাদের আমরা মৃত পেয়েছি। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa