- - -

পশ্চিমবঙ্গের সামশেরগঞ্জে সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের। চাঞ্চল্য এলাকায়

Print News

পশ্চিমবঙ্গের সামশেরগঞ্জে সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের। চাঞ্চল্য এলাকায়

 

সামশেরগঞ্জের ধুলিয়ানে ডিউটিরত অবস্থায় বিএসএফের নিজেদের মধ্যে ঝামেলায় গুলিবিদ্ধ এক বিএসএফ জওয়ান। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানের পাহারঘাটি এলাকায়। ইতিমধ্যেই গুলিবিদ্ধ ওই বিএসএফ জওয়ানকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। নিজেদের মধ্যে ঝামেলায় ওই বিএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে বিএসএফ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে। গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের নাম রারতাম সিং। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটির সত্যতা স্বীকার করে জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নিজেদের মধ্যেই ঝামেলা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa