- - -

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : ভূমি মন্ত্রী

Print News

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে আপনারা অবাধে যাকে ইচ্ছে থাকে ভোট দিতে পারবেন। আর নির্বাচন ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
গতকাল ২৫ আগস্ট সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, বিএনপি এখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো গলাবাজি করছে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধানের বাইরে নয়। তারা নির্বাচনী দরজা খুলবে এবং নির্বাচনে আসবে। নির্বাচনকালীন সরকার হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। বিএনপি এখন আর জনগণকে বিভ্রান্ত করতে পারছে না, ঘোলা পানিতে মাছ শিকার করতে পারছে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দেবেন আওয়ামী লীগ পড়ে যাবে? আর আপনারা মিথ্যা কথা বলে- লন্ডনে বসে ক্ষমতায় আসবেন? এত সহজ! দীর্ঘ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে বার বার আঘাত করা হয়েছিল, শেখ হাসিনা তা প্রতিহত করেছেন। আঘাত আসলেই আমরা তা প্রতিহত করেছি।
ভূমিমন্ত্রী বলেন, কর্ণফুলী উপজেলা বাস্তবায়ন করতে কত কষ্ট হয়েছে তা আমি জানি। আমার বাবা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করেছি। আমি মন্ত্রী হয়েছি বলে পেরেছি, মন্ত্রী না হলে পারতাম না। তাই কর্ণফুলী উপজেলা বাস্তবায়ন হওয়াটা আল্লাহর একটা বড় নেয়ামত। নানা কষ্ট করে নানা পথ ঘুরে প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইল যখনই গেছে তা তিনি অনুমোদন করে দিয়েছেন। প্রধানমন্ত্রী এ সময় বলেছেন, ‘বাবু ভাইয়ের কথা ছিল কর্ণফুলী উপজেলা করা, জাবেদ আনছে তা দিয়ে দাও’।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa