- - -

আসামে সাম্প্রদায়িক উত্তেজনায় একরাতে ধুবড়ি জেলায় ৩৮ জন গ্রেফতার

Print News

আসামে সাম্প্রদায়িক উত্তেজনায় একরাতে ধুবড়ি জেলায় ৩৮ জন গ্রেফতার

 

 

ঈদের সময় আসামের ধুবড়ি শহরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির সূত্রপাত হয় যখন সন্দেহভাজন গোমাংস একটি হনুমান মন্দিরের পাশে পাওয়া যায়। এরপর প্রতিবাদের জন্ম দেয় এবং দ্রুত সহিংসতায় রুপ নেয়। মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার (১৩ জুন) এলাকাটি পরিদর্শন করেন এবং দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তিনি সহিংস বা অবৈধ কর্মকান্ডে জড়িত কাউকে পেলে” শুট অ‍্যাট সাইট” আদেশ ঘোষণা করেন। ধুবড়ির চারপাশে, বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। পুলিশ এবং সিআরপিএফ টিম শহরের শান্তি বজায় রাখতে এবং অশান্তি প্রতিরোধ করতে টহল দিচ্ছে। শুক্রবার (১৩ জুন) রাতে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিন গুলিতে আরও পদক্ষেপের প্রত‍্যাশা করা হচ্ছে। তথ‍্য অনুযায়ী, বিভিন্ন এলাকা থেকে একাধিক পুলিশ স্টেশনের অধীনে গ্রেফতার করা হয়েছে। এলাকাগুলি হচ্ছে গৌরীপুর (৭ জন গ্রেফতার ), তামারহাট (৫ জন গ্রেফতার ), গোলকগঞ্জ (৫ জন গ্রেফতার ), ধুবড়ি সদর(৪ জন গ্রেফতার ), চাপর ( ৩ জন গ্রেফতার ), সাপতগ্রাম (৫ জন গ্রেফতার ), বিলাসীপাড়া (১ জন গ্রেফতার ) এবং আগোমনি (১ জন গ্রেফতার )। গ্রেফতারকৃতদের মধ‍্যে ছিলেন বিলাসীপাড়া থেকে পরিচিত অপরাধী জুরান আলী খান। সাপতগ্রামে, পুলিশ সাম্প্রতিক বিশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত আরও ৫ জন মূল অভিযুক্তকে আটক করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa