- - -

ওড়িশায় যৌথবাহিনীর অভিযানে ২ মাওবাদী জঙ্গি গ্রেফতার 

Print News

ওড়িশায় যৌথবাহিনীর অভিযানে ২ মাওবাদী জঙ্গি গ্রেফতার

 

 

ভারতের ওড়িশার মলকানগিরি জেলায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ধরা পড়লেন ২ মাওবাদী গেরিলা। পশ্চিম ওড়িশায় মলকানগিরি জেলায় শুক্রবার (১৩ জুন) ঝাটিকা তল্লাশিতে ওই ২ মাওবাদীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এদিন পূর্বঘাট পাহাড় ঘেরা সোদিগুদা এবং তেঁতুলিগুদা গ্রামের অদূরের জঙ্গলে হানা দিয়েছিল বিএসএফ এবং ওড়িশা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী এসওজি( স্পেশাল অপারেশন গ্রুপ ) সে সময়ই জালে পড়েন, ওড়িশা – অন্ধ্রপ্রদেশ- ছত্তিশগড় সীমানায় সক্রিয় ওই ২ মাওবাদী নেতা। ধৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী) এর কাঙ্গেরঘাঁটি এলাকার এরিয়া কমিটির সদস্য (এসিএম) কেসা কাওয়াসি (৩২) এবং অন্ধ্রপ্রদেশ- ওড়িশা সীমান্তে সক্রিয় মাওবাদী সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) এর একটি প্লাটুনের সদস্য রাকেশ ওরফে সানু কুঞ্জম (৩০)।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa