- - -

আজ বিএনপির কালো পতাকা মিছিল

Print News

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও এ কর্মসূচি পালন করবে।
বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পৃথক কালো পতাকা মিছিল আজ ২৫ আগস্ট একই সময়ে বিকেল ৩টায় শুরু হবে। জোট শরিক ও সমমনা দলগুলোও কাছাকাছি সময়ে এ কর্মসূচি পালন করবে।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে শিয়া মসজিদ হয়ে মোহাম্মপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা গণমিছিল হবে।
নয়াপল্টন থেকে মিছিল বের করার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দেবেন। অন্যদিকে শ্যামলী রিং রোড থেকে মিছিল বের করার আগে সমাবেশে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেবেন।
একই কর্মসূচি নিয়ে দুপুরের পর থেকে রাজপথে থাকবে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারা। এরমধ্যে গণতন্ত্র মঞ্চ শাহবাগ, ১২ দলীয় জোট বিজয়নগর, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাম, এলডিপি পূর্ব পান্থপথ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাব, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোড, এনডিএম মালিবাগ, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিড়া, এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, জনতার অধিকার পার্টি বিজয়নগর পানি ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে।
গত ২২ আগস্ট রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল এবং পরদিন শনিবার (২৬ আগস্ট) দেশের সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দুদিনের এ কর্মসূচি শেষে এ ধরনের আরও দু-একটি কর্মসূচি আসতে পারে।
গত ১২ জুলাই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এরপর থেকে এক দফা দাবি আদায়ে রাজপথে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছে দলটি। এসব কর্মসূচিতে সরকারবিরোধী জোটগুলোও সংহতি জানাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa