- - -

আজ ডা. মাইনদদীন শিকদার এর ১৮তম মৃত্যু বার্ষিকী

Print News

আজ ডা. মাইনদদীন শিকদার এর ১৮তম মৃত্যু বার্ষিকী

 

জাতীয় দৈনিক GLOBEL NATION পত্রিকার ঢাকা প্রতিনিধি ও দোহার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মনির হোসেনের আব্বা ডা. মাইনদদীন শিকদার ১৮তম মৃত্যু বার্ষিকী আজ।
তিনি ২০০৭ সালের ১৩ জুন বুধবার ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড.মাইনদদীন শিকদারের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ জুন) দুপুরে দোহারের লটাখোলার নিজ বাড়িতে উনার আত্মার শান্তি কামনা করে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম এর পুত্র সাংবাদিক মনির হোসেন তার আব্বার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa