- - -

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, বোয়ালখালী উপজেলা শাখা গঠন কল্পে মতবিনিময়

Print News

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, বোয়ালখালী উপজেলা শাখা গঠন কল্পে মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের বোয়ালখালী উপজেলা শাখা গঠন কল্পে এক সভা গতকাল ১০ জুন বিকাল ৫টায় কালুরঘাট শিল্প এলাকায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক দলের নেতা ও বাংলাদেশ জাতীয়তা বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সংগঠক পল্টু কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব ও বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রুবেল বড়ুয়া হৃদয়। বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সংগঠক বিপ্লব বড়ুয়া বিভূর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম আহবায়ক নন্দন বড়ুয়া,সাবেক সিনিয়র যুগ্ম সচিব প্রীতম বড়ুয়া ডালিম, চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সদস্য সচিব কমল জ্যোতি বড়ুয়া, পটিয়া উপজেলা শাখার সংগঠক প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা ও বোয়ালখালী উপজেলা শাখার সংগঠক নূপুর বড়ুয়া, সংগঠক ছোটন বড়ুয়া। এতে বোয়ালখালী উপজেলা বিভিন্ন গ্রামের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa