- - -

পঞ্চগড়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন ক্রিকেটার শরিফুলের

Print News

পঞ্চগড়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন ক্রিকেটার শরিফুলের

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের মৌমারীর গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন তারকা এই পেসার।

পরিবারের সঙ্গে পঞ্চগড়ে ঈদ উদযাপন শরিফুল

ঈদের ছুটিতে আছেন ক্রিকেটাররা। বেশিরভাগ ক্রিকেটারই নিজ এলাকায় পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন। ব্যতিক্রম নন পেসার শরিফুল ইসলামও

শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে মৌমারির মাষ্টারপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পরিবারের সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে কোলাকুলি এবং কুশল বিনিময় করেন এই তারকা। আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়েও কথা বলেন তিনি।

সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টি টুয়েন্টির সিরিজ শেষ করে কয়েকদিন আগে বাসায় ফেরেন শরিফুল। গ্রামের বাড়িতে এসে নিজেই কিনেছেন কুরবানির পশু। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদ কাটাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের এই পেসার।

ঈদ উল আযহা পালন শেষে ঢাকায় গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চুক্তিভুক্ত হবেন বলে জানা গেছে। শরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ছুটি না থাকার কারণে আগামীকালই (৮ জুন) ঢাকায় ফিরবেন এই ক্রিকেটার। তবে অল্প সময়ের জন্য হলেও সবাই একসঙ্গে ঈদ করতে পারায় খুশি শরিফুলের পরিবার।

শরিফুল বলেন, ‘পবিত্র ঈদুল আযহার এই দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করতে পেরে অনেক ভালো লাগছে।’ একই সঙ্গে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এই ক্রিকেটার।

স্থানীয় শহিদুল ইসলাম শুভ জানান, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেশার শরিফুল ইসলাম ঈদ করার জন্য নিজের এলাকায় এসেছেন। তাকে কাছে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সঙ্গে গতকাল রাতে আড্ডাও দিয়েছেন তিনি।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa